স্বাগতম!


বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) এর অফিশিয়াল ওয়েব সাইটে আপনাকে স্বাগতম।

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত।

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স এর এই সাইটে বাংলায় লেখা লিনাক্স ও ওপেনসোর্স সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল ও সহায়িকার বড়সর সংগ্রহ রয়েছে 'আর্টিকেলসমূহ' অংশে এবং আমাদের স্বেচ্ছাসেবকরা প্রতিদিনই সংগ্রহশালাকে আরো তথ্যবহুল করে চলেছেন। 'সংবাদ' অংশে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ওপেনসোর্স ও লিনাক্স জগতের সব খবরাখবর। এছাড়াও রয়েছে বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স এর ফোরাম এবং উইকির লিংক। সেই সাথে 'গ্যালারি'তে থাকছে বাংলাদেশে লিনাক্স ও ওপেনসোর্স নিয়ে ঘটে যাওয়া বিভিন্ন অনুষ্ঠানের ছবিগুলো।

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স বাংলাদেশী বাংলাভাষী সকল লিনাক্স ব্যবহারকারী আমন্ত্রিত। আমরা আশা করছি বাংলাদেশে লিনাক্সকে ছড়িয়ে দেবার যাত্রায় বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স এর পাশে আপনি ও থাকবেন।



নোটিশবোর্ড

সিডি/ডিভিডি আদান-প্রদান

আপনার লিনাক্সের সিডি দরকার অথচ যোগাড় করতে পারছেন না? অথবা আপনার সিডিটি আপনি অন্যদের মাঝে বিতরণ করতে চান? সকল লিনাক্স ডিস্ট্রো'র সিডি/ডিভিডি আদান-প্রদানের জন্য এখানে দেখুন।

ব্লগে সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক খবরাখবর