।১। ১৯৯১ সালের এপ্রিল মাস। একদিকে উচ্চমূল্যের মহাশক্তিশালী ইউনিক্স অপারেটিং সিস্টেম অন্যদিকে স্বল্পমূল্যের স্বল্পকার্যকরী মিনিক্স নামের আরেক অপারেটিং সিস্টেম – একটা কেনার সাধ্য নেই আরেকটার কেনার ইচ্ছা নেই। মহাফাঁপড়ে পড়ে হেলসিংকি ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র লিনুস টরভাল্ডস নিজেই নিজের অপারেটিং সিস্টেম বানানোর কাজে হাত দিলেন। ।২। অগাস্ট মাসের ২৫ তারিখে মিনিক্স নিউজগ্রুপে ছোট্ট একটা মেইল … বিস্তারিত পড়ুন →
আপনি লিনাক্স ব্যবহারকারী। কিন্তু আপনার মনে খুব দুঃখ যে শুধুমাত্র লিনাক্স নিয়ে আলোচনা করার জন্য বাংলায় কোনো ফোরাম নেই। সমস্যায় পড়লে বিভিন্ন বাংলা ফোরাম কিংবা ব্লগে গিয়ে সাহায্য চাইতে হয়। তাছাড়া অনলাইনে লিনাক্স নিয়ে বাংলায় আলোচনার জন্য নির্দিষ্ট কোনো ফোরাম না থাকায় লিনাক্স ব্যবহারকারীরা বিভিন্ন বাংলা ব্লগ ও ফোরামে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে সাহায্য করে যাচ্ছেন। … বিস্তারিত পড়ুন →
আপনারা কি আমাদের চেহরাটা দেখতে চান কিংবা নিজের চেহারাটা দেখাতে চান? অথবা, উবুন্টু বা লিনাক্স মিন্টের প্রচার করতে গিয়ে নিজে কি কি নাকানি-চুবানি খেয়েছেন কিংনা কার কার কাছে দাবড়ানি খেয়েছেন সেইসব মনের দুঃখের কথা বলার মানুষ পাচ্ছেন না? অথবা এইসব উবুন্টু আর লিনাক্স মিন্টু ‘অ্যাজাইরা প্যাঁকপ্যাঁক’ শুনতে শুনতে আপনি চরম বিরক্ত? বহুদিন ধরে ভাবছেন ‘সামনে … বিস্তারিত পড়ুন →
মাসখানেক হল, উবুন্টুর প্রচারণা’র জন্য “উবুন্টু এ্যাড” নামে ইউটিউবে উবুন্টু’র একটা আনঅফিসিয়াল এ্যাডভারটাইজিং চ্যানেল খোলা হয়েছে। বিজ্ঞাপনগুলো অতি উঁচু মাত্রার না হলেও একেবারে “ফেলনা” নয়, বরং “ফেলনা” লেভেলের চেয়ে বেশ উপরেই রয়েছে। যাই হোক, এবার “উবুন্টু এ্যাড” এবার নতুন বিজ্ঞাপনের উদ্যোগ নিয়েছে, এক্ষেত্রে তারা সরাসরি ব্যবহারকারীর অংশগ্রহন চাচ্ছে। এজন্য “My name is [YOUR NAME] and … বিস্তারিত পড়ুন →
বাংলাদেশের উবুন্টু ও লিনাক্স প্রেমীদের জন্য দারুণ খবর। উবুন্টু বাংলাদেশের উদ্যোগে উবুন্টুর প্রচার ও প্রসারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বেশ কিছু টিশার্ট। আগ্রহী ব্যক্তিদের shahriar(at)linux(dot)org(dot)bd ঠিকানায় ইমেইল করে টিশার্ট সংগ্রহের দিনক্ষন নিশ্চিতের জন্য অনুরোধ করা হলো (ইমেইলের জবাব পেতে ২৪ ঘন্টা সময় লেগে যেতে পারে)। বিস্তারিত খবরাখবর পাওয়া যাবে এইখানে।
কিছুক্ষণ আগেই মুক্তি পেল উবুন্টুর এখনো পর্যন্ত সর্বশেষ ভার্সন ল্যুসিড লিংক্স। শেষমুহুর্তে উবুন্টুর গ্রাবে বাগ ধরা পড়ায় কিছুটা দেরী হল রিলিজ হতে। তবে বাগ ফিক্স কেবল মাত্র উবুন্টুতেই করা হয়েছে, এর অন্যান্য ভ্যারিয়েন্ট- কুবুন্টু ও জুবুন্টুতে এখনো করা হয়নি। তাই কুবুন্টু ও জুবুন্টু ব্যবহারকারীদের আরো কিছুক্ষণ (বড়জোর একদিন) অপেক্ষা করতে হবে। উবুন্টু ১০.০৪ ডাউনলোড লিংক … বিস্তারিত পড়ুন →
ইতিপূর্বে আমরা অনেকেই জেনেছি উবুন্টু ১০.০৪ তে ফায়ারফক্সের সাথে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকছে ইয়াহু। আমি নিজেও বেটা ডাউনলোড করে দেখেছি ডিফল্ট সার্চ ইঞ্জিন ইয়াহু ই ছিল। আমার দেখে তেমন ভাল লাগেনি। আজ জানতে পারলাম না উবুন্টু ফিরে এসেছে আগের অবস্থানে আগের মতোই গুগল কে ডিফল্ট সার্চ ইঞ্জিন করে। উবুন্টু ১০.০৪ রিলিজ পেলে আমরা গুগল … বিস্তারিত পড়ুন →
কয়েকদিন আগে রিলিজ হয়েছে উবুন্টু ১০.০৪ বেটা। শুনা যাচ্ছে উবুন্টু ১০.০৪ হবে উবুন্টুর অন্যান্য ভার্সন গুলির চেয়ে বেশী সুবিধা নিয়ে। বিভিন্ন ব্লগ থেকে জেনেছি উবুন্টু ১০.০৪ এর ম্যানুয়াল পাওয়া আসছে খুব শীঘ্রই কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আজ খুঁজে পেলাম Getting Started with Ubuntu 10.04 নামাক পিডিএফ ফাইলটি। খুবই সাবলীল ভাষায় লেখা এই ম্যানুয়ালটি পড়লে … বিস্তারিত পড়ুন →
উবুন্টু লিনাক্স ১০.০৪ (লুসিড লিংক্স) বেটা ভার্সন প্রকাশিত হয়েছে। যেরকম আশা করা হয়েছিল। ঠিক সেরকমভাবেই অপারেটিং সিস্টেমের বাহ্যিক পরিবর্তন তথা থীমের পরিবর্তনগুলোর প্রতিফলন দেখা গেছে। হালকা থীম প্যাক দিয়ে সাজানো এই বেটা ভার্সনে বেগুনি রঙের ওয়ালপেপার তো আছেই, সেই সাথে মেনুবারের বাটনগুলো বামপাশে নিয়ে আসে হয়েছে। নতুন থীমকে সাজানোর জন্য একটি নতুন আইকন প্যাক যোগ … বিস্তারিত পড়ুন →
উবুন্টু ১০.০৪ (লুসিড লিঙ্কস) এর বেট ১ ভার্সন রিলিজ হয়েছে। এ খবর আপনারা নিশ্চয় ইতিমধ্যে জেনে গেছেন। এই রিলিজ থেকে উবুন্টুতে একটি বিশাল পরিবর্তন এসে গেছে। সেটা হল উইন্ডোজ মেনুর মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটনগুলো বামপাশে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে ব্যবহারকারীদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলছেন যে এটা ঠিক হয়নি। কারণ ফাইল, এডিট, সার্চ … বিস্তারিত পড়ুন →
