উবুন্টু উদ্বোধনী অনুষ্ঠান

মতামত জরিপ

"উবুন্টু বাংলাদেশ" সাইটটি আপনার কেমন লাগছে?
 
আপনি উবুন্টুর কোন ভ্যারিয়েন্ট ব্যবহার করছেন?
 

প্রবেশ ফর্ম






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হননি এখনো? রেজিস্টার

সিন্ডিকেশন

অনলাইন এ আছেন...

উবুন্টু বাংলাদেশ এর ওয়েব সাইট এ স্বাগতম! প্রিন্ট কর ই-মেল
বৃহস্পতিবার, 01 জুন 2006
বুন্টু বাংলাদেশী লোকাল কমিউনিটি টিম এর পক্ষ থেকে স্বাদর সম্ভাষন ও আন্তরিক শুভেচ্ছা গ্রহন করুন।  আমরা একটি বিশেষায়িত লিনাক্স ব্যবহারকারী সংগঠন যেটি গঠিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত উবুন্টেরো বা উবুন্টু লিনাক্স ব্যবহারকারী, অনুবাদক, সেচ্ছাসেবক, ও ডেভেলাপার বৃন্দদের দ্বারা।

আমাদের সংগঠন এর মূল লক্ষ্য হল বাংলাদেশী ও প্রবাসী বাংলাভাষী উবুন্টেরোদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে দেয়া যেখানে তারা একে অপরকে সাহায্য করতে পারে লিনাক্স শিখতে ও শিখাতে। শুধূ তাই নয়, হোম ইউজার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ও অফিসে উবুন্টু লিনাক্স এর প্রসার ঘটানোর জন্যও আমাদের সদস্যরা কাজ করে যাচ্ছে ও যাবে ।

আপনি যদি উবুন্টু বাংলাদেশ এর সদস্য হতে চান, তাহলে আমাদের মেইলিং লিস্টে এ সাবস্ক্রাইব করুন।  অন্য উবুন্টেরোদের সাথে চ্যাট করতে চাইলে যোগ দিন ফ্রীনোড (Freenode) #Ubuntu-BD তে।  আমরা আপনার অপেক্ষায় থাকব!

আমরা এখন ফেসবুক এ!

আপনারা যারা ফেসবুক এ আছেন, তারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আপনি আপনার প্রিয় অপারেটিং সিস্টেম উবুন্টু ব্যবহারকারীদের সাথে বন্ধুত্ব করুন, আপনাদের চিন্তাভাবনা, পরিকল্পনা, ভালো লাগা মন্দ লাগা উবুন্টু বাংলাদেশ গ্রুপে তুলে ধরুন।
 
উবুন্টু লিনাক্স ব্যবহারে আগ্রহী? ঘুরে আসুন উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ প্রিন্ট কর ই-মেল
মঙ্গলবার, 19 মে 2009
বুন্টু লিনাক্স বর্তমানে বেশ জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন। সেই জনপ্রিয়তার ঢেউ কিছুদিন ধরে এসে লেগেছে বাংলাদেশেও, এখন অনেককেই উবুন্টু লিনাক্স ব্যবহার করতে দেখা যায়। এই জনপ্রিয়তার পিছনে পরোক্ষভাবে সামান্য হলেও অবদান রেখে এসেছে উবুন্টু বাংলাদেশ , আমাদের প্রযুক্তি ফোরাম এবং মুক্ত.অর্গ, এবং সবগুলোর পিছনেই ছায়ার মতো থেকেছে বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্সের স্বেচ্ছাসেবকেরা।



গত তিন সংস্করণ প্রকাশের পর পরই বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স ও মুক্ত.অর্গের সহায়তায় উবুন্টু বাংলাদেশ ও আমাদের প্রযুক্তি ফোরাম যৌথভাবে রিলিজ অনুষ্ঠান আয়োজন করে আসছে। এবারও কোন ব্যাতিক্রম ঘটেনি। গত ২৩শে এপ্রিল উবুন্টু লিনাক্স ৯.০৪ জন্টি জ্যাকালোপ রিলিজ হয়েছে এবং সে উপলক্ষ্যে উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আগামী ২৯শে মে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অডিটরিয়ামে।



অনেকেই উবুন্টু লিনাক্স ৯.০৪ জন্টি জ্যাকালোপ ডাউনলোড করে ব্যবহার করেছেন আবার অনেকেই অন্যদের ব্যবহার করতে দেখে আগ্রহী হয়ে উঠেছেন। আপনি যদি উবুন্টু লিনাক্স ব্যবহারকারী হন, অথবা উবুন্টু লিনাক্স ব্যবহার করতে ইচ্ছুক হন তাহলে আপনি আমন্ত্রিত উবুন্টু ৯.০৪ লাইভ অনুষ্ঠানে।



বিস্তারিত ...
 
প্রকাশ পেলো উবুন্টু ৯.০৪ জন্টি জ্যাকালোপ প্রিন্ট কর ই-মেল
বৃহস্পতিবার, 23 এপ্রিল 2009
য় মাস প্রতীক্ষার পর আজকে উবুন্টু লিনাক্সের নতুন সংস্করণ জন্টি জ্যাকালোপ (Ubuntu 9.04 Jaunty Jackalope) প্রকাশিত হলো। এই নতুন ভার্শন প্রকাশের মাধ্যমে যেমন নতুন কিছু পরিবর্তন এসেছে তেমন একদম প্রাথমিক কোর লেভেলেও কিছু পরিবর্তন আনা হয়েছে (উদাহরণ: বুট সময় কমিয়ে আনা, সর্বশেষ নোম ডেস্কটপ ইত্যাদি)। এই রিলিজে নতুন কি আছে সে সম্পর্কে বিস্তারিত কিছুদিন আগে লিখেছিলাম এখানে

বিস্তারিত ...
 
এসে গেলো (উমম প্রায়) উবুন্টু লিনাক্স ৯.০৪ জন্টি জ্যাকেলোপ প্রিন্ট কর ই-মেল
শনিবার, 18 এপ্রিল 2009
সেপ্টেম্বর ৮, ২০০৮

আমার ইমেইল খুলে দেখি নতুন বার্তার মাঝে একটি হচ্ছে মার্ক স্যাটলওয়ার্থের এনাউন্সমেন্ট চিঠি। স্যাটলওয়ার্থ ঘোষণা দিচ্ছেন উবুন্টুর পরবর্তী ভার্শন ৯.০৪ এর নতুন কোডনেম হবে জন্টি জ্যাকালোপ (Jaunty Jackalope)। প্রথমে নামকরণে খটকা লাগলেও পুরো বার্তা পড়ে এমন নামকরণের উদ্দেশ্য যখন জানতে পারলাম তখন বেশ ভালো লাগলো। মাইক্রোসফট ও এ্যাপল যখন তাদের অপারেটিং সিস্টেমের নতুন ভার্শন রিলিজের মাধ্যমে বিশ্বকে নাড়া দেয়ার প্রস্তুতি নিচ্ছে তখন লিনাক্স কমিউনিটির আর সুযোগ নেই চুপ করে বসে থাকার তাদেরও প্রস্তুত হতে হবে আগামী দিনের সংগ্রামের জন্য। একারণেই অবতারণা উবুন্টু জন্টি জ্যাকালোপের যা মিথিক্যাল জ্যাকলোপের মত সাবলীল গতিতে ছুটবে সেই সাথে নতুন ধরণের অভিজ্ঞতা প্রদান করবে ওয়েব্লিকেশনের (ওয়েব এ্যাপ্লিকেশন) মাধ্যমে। ব্যবহারবান্ধব এই লিনাক্সকে আরও সহজবোধ্য ও শক্তিশালী করে তুলার অঙ্গিকার করেন স্যাটলওয়ার্থ।



এপ্রিল ১৭, ২০০৯ মার্ক স্যাটলওয়ার্থের ঘোষণার পর ৭ মাস সময় পেরিয়ে গেছে এবং আমরা দাঁড়িয়ে আছি উবুন্টু জন্টি জ্যাকালোপ রিলিজের দাঁড় প্রান্তে (আজকে ক্যানোনিক্যাল রিলিজ ক্যান্ডিডেট রিলিজ দিয়েছে)। মার্ক স্যাটলওয়ার্থ যেসব বিষয়ের দিকে দ্রিকপাত (বানান কি?) করতে চেয়েছিলেন সেগুলোর সবগুলোই পূরণ করা হয়েছে। জন্টি জ্যাকালোপ এখন ৩০ সেকেন্ডের কম সময়ে বুট হয়। সফটওয়্যারগুলোও পারফর্ম করছে বেশ ভালোভাবে। উবুন্টু লিনাক্সকে আরও ব্যবহারবান্ধব করে তোলার জন্য উবুন্টু জন্টি জ্যাকালোপে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেগুলোর দিকে তাহলে একটু নজর বুলিয়ে দেখি:
বিস্তারিত ...
 
উবুন্টু বাংলাদেশ সাইট নোটিফিকেশন প্রিন্ট কর ই-মেল
শনিবার, 24 জানুয়ারএ 2009
ত এক সপ্তাহের মধ্যে কেউ যদি উবুন্টু বাংলাদেশ ওয়েবসাইটে (http://www.ubuntu-bd.org/) ভিসিট করেছেন তারা হয়তো অনেকেই দেখেছেন cPanel এর ম্যাসেজটি। এই সমস্যাটি হয়েছে আমাদের মূল সাইটের সার্ভারের পরিবর্তে ভুলবশত অন্য একটি সাইটের সার্ভার শো করছে। এই সমস্যা সমাধানের জন্য এর দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যে সাময়িকভাবে উবুন্টু বাংলাদেশ সাইট এক্সেস-এর প্রয়োজন পড়লে যেতে পারেন http://ubuntu.linux.org.bd



এই সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। আশা করছি শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। ততদিনের জন্য অনুগ্রহপূর্বক সাময়িক ওয়েবসাইটটি ব্যবহার করুন।



ধন্যবাদ,

মার্কেটিং ও কন্টেন্টস অফিসার

উবুন্টু বাংলাদেশ

 
অনুষ্ঠিত হলো উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স লাইভ প্রিন্ট কর ই-মেল
শনিবার, 22 নভেম্বর 2008
ত ২১শে নভেম্বর তারিখে হয়ে গেলো বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স ও উবুন্টু বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত "উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স লাইভ"। অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং পৃষ্ঠপোষকতায় ছিলো আমাদের প্রযুক্তি ফোরাম। অনুষ্ঠানটি হয়েছিলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কনফারেন্স রুমে।

৪টার সময় অনুষ্ঠান শুরু হলেও আয়োজকরা এসে পৌছান ৩টার দিকে, তারা ধীরে ধীরে প্রস্তুতি নিতে থাকেন অনুষ্ঠানের, সাউন্ড সিস্টেম প্রজেক্টর সবকিছু ঠিক করতে করতে অনুষ্ঠানের সময় এগিয়ে আসে। এদিকে দর্শকদের সারিও ভরতে থাকে।

অবশেষে ৪টা ৫মিনিটে অনুষ্ঠানটির শুরু করেন রাসেল ভাই। প্রথমেই তিনি অনুষ্ঠানে আসার জন্য সকলকে ধন্যবাদ দেন। এরপর তিনি উল্লেখ করেন "উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স লাইভ" অনুষ্ঠানটি সাজানো হয়েছে নবীশদের কথা চিন্তা করে যা থেকে নতুন আগ্রহীরা ওপেনসোর্স লিনাক্স এবং উবুন্টু লিনাক্স সম্পর্কে খুটিনাটি বিষয় জানতে পারবেন।

বিস্তারিত ...
 
উবুন্টু: একটি টেকি-কবিতা প্রিন্ট কর ই-মেল
শুক্রবার, 21 নভেম্বর 2008
মিনিক্স -কে টপকিয়ে লিনাক্স -টা এলো
পেঙ্গুইন লোগোটা খুব শোভা পেল
মাল্টি-টাস্কিং, মাল্টি-ইউজার
নেট প্রটোকলসহ নানাবিধ ফিচার

ওপেন সোর্স কোড, একদম ফ্রি
টেকিদের প্রিয় হতে লাগেনি দেরী
২০০৪ -এ এসে বেশ জোরেসোরে
ক্যানোনিক্যাল উবুন্টু স্পন্সর করে

এরপর ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার
ও.এস. টা উবুন্টু আজকাল সব্বার
ইন্সটল করে দেখো ডেস্কটপে একবার
ওপেন অফিস স্যুইট - রোজকার ব্যবহার

বিস্তারিত ...